আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

সাউথ আফ্রিকাসহ ৭ দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠছে

সাউথ আফ্রিকাসহ ৭ দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠছে

ছবি: এলএবাংলাটাইমস

ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সাউদার্ন আফ্রিকার আটটি দেশের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।  

এর আগে গত ২৯ নভেম্বর হোয়াইট হাউজ সাউথ আফ্রিকা, বোটসওয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নামিবিয়া, লেসোথো, এসওয়াতিনি এবং মালাওই- এই আট দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে নতুন বছরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্বাস্থ্যকর্মকর্তারা বলছেন, এখন আর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রাখার কোনো প্রয়োজন নেই, ইতোমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে বেশ ভালোভাবেই ছড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে করোনা শনাক্তের বেশিরভাগই ওমিক্রন ভ্যারিয়েন্ট এর কারণে ঘটে থাকছে।

হোয়াইট হাউজ অ্যাসিসট্যান্ট সেক্রেটারি কেভিন মুনোয বলেন, ‘ওই নিষেধাজ্ঞার কারণে আমরা ওমিক্রন ভ্যারিয়েন্টের আসল ধরণ সম্পর্কে ধারণা পেয়েছি। এছাড়া আমাদের প্রযোজ্য টিকাগুলো যে কাজ করছে সেই সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছি’।

সর্বপ্রথম এই আট দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য। পরবর্তীতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আরও দেশ একই নিষেধাজ্ঞা জারি করে।  

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত