আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

উপসর্গহীন আক্রান্তদের আইসোলেশনে থাকার সময়সীমা কমালো যুক্তরাষ্ট্র

উপসর্গহীন আক্রান্তদের আইসোলেশনে থাকার সময়সীমা কমালো যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

উপসর্গহীন করোনা আক্রান্তদের আইসোলেশনে থাকার নির্ধারিত সময়সীমা কমিয়ে ১০ দিন থেকে ৫ দিনে আনলো যুক্তরাষ্ট্র।

দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনা অনুসারে, যারা করোনা আক্রান্ত হলেও তাদের মধ্যে কোনো উপসর্গ নেই, তাদের অন্যান্যদের আশেপাশে থাকলে ৫ দিন মাস্ক ব্যবহার করতে হবে।   

এখন পর্যন্ত এটি বাদে নতুন আর কোনো নির্দেশনা না আসলেও আইনপ্রণেতারা ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য বিষয়গুলোও নজরদারিতে রেখেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট এর কারণে ভ্রমণ খাত অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এদিকে, বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যে করোনা পরীক্ষার কিট সংকট সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রেক্ষিতে এই সংকট মোকাবিলা করার আহবান জানিয়েছেন।

সিডিসি জানিয়েছে, আইসোলেশনের নতুন এই নির্দেশনা বিজ্ঞানসম্মত উপায়ে জারি করা হয়েছে। এর কারণ বেশিরভাগ অসুস্থতা সংক্রমণের আগেই ঘটে থাকে।

সিডিসি একই সাথে যারা টিকা গ্রহণ করেনি ও বুস্টার ডোজ গ্রহণ করেনি, তাদের ক্ষেত্রেও নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

এই দলভুক্ত মানুষের জন্য পাঁচদিনের কোয়ারেন্টাইনে থাকার পাশাপাশি আরও পাঁচদিন কঠোর মাস্ক নীতি অবলম্বন করতে হবে।

এছাড়া বুস্টার ডোজ যারা গ্রহণ করেছেন, তাদের এসব ক্ষেত্রে কোয়ারেনন্টাইনে থাকতে হবে না কিন্তু ১০ দিনের জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে বলে জানিয়েছে সিডিসি।

সিডিসি ডিরেক্টর রোচেলে ওয়ালেনস্কি সংবাদ বিবৃতিতে বলেন, ‘এই নীতিগুলা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য জারি করা হয়েছে’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত