আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আবারো দৈনিক সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড দেখলো যুক্তরাষ্ট্র

আবারো দৈনিক সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড দেখলো যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

টিকা আবিষ্কারের এক বছর পর আবারো যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ করোনা আক্রান্তের গড় দৈনিক রেকর্ড হচ্ছে। দেশটিতে গড়ে প্রতিদিন ২ লাখ ৬৫ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হচ্ছে।

অতি উচ্চ সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে আক্রান্তের সংখ্যা এভাবে বেড়ে যাচ্ছে বলে জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, গত দুই সপ্তাহে দৈনিক করোনা আক্রান্তের হার দ্বিগুন বেড়েছে। এর আগে মধ্য জানুয়ারিতে গড়ে দৈনিক ২ লাখ ৫০ হাজার বাসিন্দা করোনায় আক্রান্তের রেকর্ড হয়েছিল।

করোনা আক্রান্তের হার অত্যন্ত বেড়ে যাওয়ায় বড়দিন ও নতুন বছরের ছুটি বাসিন্দাদের জন্য অনেকটা বিবর্ণ হয়ে গেছে। একই সাথে বাতিল হয়েছে হাজারো ফ্লাইট।

তবে বুধবার (২৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি বলেন, বাড়িতে ছোট আকারে টিকাগ্রহণকারী স্বজন ও বন্ধুদের নিয়ে ছোট জমায়েতে করোনা ছড়ানোর তেমন আশঙ্কা নেই।

এদিকে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় ৬০ হাজার করোনা রোগী ভর্তি আছে। জানুয়ারি মাসে এর অর্ধেক রোগী হাসপাতালে ভর্তি ছিল। এছাড়ায় করোনায় দৈনিক মৃতের সংখ্যা গত দুই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ জনে।

সিডিসি জানায়, হাসপাতালে ভর্তির হার তাদের মধ্যেই বেশি যারা টিকা গ্রহণ করেনি। টিকার কার্যকারিতা ধীরে ধীরে কমে গেলেও টিকাগ্রহীতাদের হাসপাতালে ভর্তির হার অপেক্ষাকৃত কম।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত