আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

কলোরাডোয় ভয়াবহ দাবানল, উচ্ছেদ হাজারো বাসিন্দা

কলোরাডোয় ভয়াবহ দাবানল, উচ্ছেদ হাজারো বাসিন্দা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়েছে। এই দাবানলের প্রভাবে হাজারো বাসিন্দাকে অন্যত্র সরে যেতে হয়েছে। ইতোমধ্যে ১ হাজারের মতো বাড়িঘর আগুনে পুড়ে বিনষ্ট হয়েছে।

নর্থ অব ডেনভার গভর্নর জ্যারেড পোলিস জানান, এই দাবানলটি দ্রুতগতিতে বোল্ডার কাউন্টিকে গ্রাস করে ফেলছে। তবে এই দাবানলে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) লুইজভ্যালি ও সুপেরিয়র শহরের ৩০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যজুড়ে জারি করা হয়েছে স্টেট অব ইমার্জেন্সি।

শুক্রবার (৩১ ডিসেম্বর) গভর্নর পোলিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, 'চোখের পলকে সবকিছু ঘটেছে। অর্ধেক দিনেই দ্রুতগতিতে এই আগুন ছড়িয়ে যায়'।

তিনি বলেন, 'প্রায় ১ হাজার বাড়ি পুড়ে গেছে'।

সেই সাথে উচ্চগতির বাতাস আরও আগুনকে উস্কে দিচ্ছে। ঘণ্টায় ওই এলাকায় ১০৫ কিলোমিটার বেগে বাতাস বইছে।

এর আগে কলোরাডোর অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যন্ত অঞ্চলে ঘটেছে। তবে এবারে দাবানলটি রাজ্যের সাব-আরবান অঞ্চলে শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই দাবানল দুইটির নামকরণ করা হয় মার্শাল ফায়ার এবং মিডল ফর্ক ফায়ার।

বোল্ডার কাউন্টি শেরিফ জো পেল্লে বলেন, 'ওয়েস্ট অব সুপেরিয়রে ৩৭০টির মতো বাড়ি আগুনে পুড়ে গেছে এবং ওল্ড টাউন সুপেরিয়রে ২১০টি বাড়ি আগুনে পুড়ে যায়'।

শেরিফ জানান, একটি শপিং কমপ্লেক্স এবং হোটেলও আগুনে ধংস হয়েছে এবং ৬ হাজার একর জমি পুড়ে গেছে'।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত