আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

কলোরাডোয় দাবানলে তিনজনের মৃত্যুর আশঙ্কা

কলোরাডোয় দাবানলে তিনজনের মৃত্যুর আশঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কলোরাডোর ভয়াবহ দাবানলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দাবানলের পর থেকে এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন ও তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।   

দাবানলের প্রভাব বেশ কয়েকটি শহরে পড়েছে। এতে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে এবং হাজারো বাসিন্দাকে অন্যত্র সরে যেতে হয়েছে।  

এর আগে স্থানীয় শেরিফ অফিস সূত্র জানিয়েছে, এই ঘটনায় কোনো মৃতের ঘটনা ঘটেনি। তবে অন্য আরেকজন মুখপাত্র বিষয়টিকে ভুল বলে সাব্যস্ত করেছেন।  

এখন পর্যন্ত নিখোঁজদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, ৯১ বছর বয়েসী এক নারী আগুনে আটকে যায় বলে তার পরিবার জানায়।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানা যায়, বোল্ডার কাউন্টিতে ৬ হাজার একর জমি সম্পূর্ণ পুড়ে গেছে এবং ১ হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুষ্ক আবহাওয়ার প্রেক্ষিতে এই দাবানল শুরু হয়েছে এবং তুষারপাতের প্রভাবে আবার দাবানল নিয়ন্ত্রণেও চলে এসেছে।

বোল্ডার এরিয়াতে অন্তত ১০ ইঞ্চি তুষারপাতের ঘটনা ঘটেছে। এর ফলে যারা নিখোঁজ হয়েছেন তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

এখনো দাবানলের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত