আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফিলাডেলফিয়ায় ভবনে অগ্নিকাণ্ড, ৮ শিশুসহ মৃত ১২

ফিলাডেলফিয়ায় ভবনে অগ্নিকাণ্ড, ৮ শিশুসহ মৃত ১২

ছবি: এলএবাংলাটাইমস

ফিলাডেলফিয়ায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮টি শিশু রয়েছে।

ফিলাডেলফিয়া ফায়ার ডিপার্টমেন্ট এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।

ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, বুধবার (৫ জানুয়ারি) সকাল ৬টার দিকে শহরের উত্তরের একটি পাবলিক হাউজিং এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডেপুটি ফায়ার কমিশনার ক্রেইগ মার্ফি এটিকে তাঁর জীবনে দেখা সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বলে সাব্যস্ত করেছেন।

বুধবার সংবাদ বিবৃতিতে তিনি বলেন, এই মৃত্যুগুলো যেনো বিফলে না যায়, সেটি আমরা নিশ্চিত করবো।

তিনি বলেন, আগুন ছড়ানোর পর আটজন বাসিন্দা ভবন ছেড়ে সরে যেতে পেরেছিল। ধারণা করা হচ্ছে তিনতলা ওই ভবনটিতে ২৬ জন বাসিন্দা বসবাস করতেন।

এই ভবনটি ফিলাডেলফিয়া হাউজিং কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ছিল। ১৯৫০ সালের পর থেকে এটি আইনি প্রক্রিয়ায় দুইভাগে বিভক্ত করা হয়েছিল।  

মার্ফি বলেন, এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে জানা যায়নি বা সন্দেহভাজন কিছু ধারণা করা হয়নি। তবে এই বিষয়টি নিয়ে আরও বিশদ তদন্ত চলবে।  

ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি এক সংবাদ বিবৃতিতে বলেন, কোনো সন্দেহ নেই যে ফিলাডেলফিয়া শহরের জন্য এটি অন্যতম বেদনাদায়ক দিন। এতোগুলো মৃত্যু একটি ট্র্যাজেডি। শিশুদের মৃত্যু খুবই মর্মান্তিক।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত