আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট যুক্তরাষ্ট্রের

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট যুক্তরাষ্ট্রের

ছবি: এলএবাংলাটাইমস

গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সর ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে যুক্তরাষ্ট্রের পাসপোর্টকে চিহ্নিত করেছে।

পর্তুগালভিত্তিক কনসালটেন্সি ফার্ম, গ্লোবাল সিটিজেন জানায় যে জীবনমাত্রার মান, বিনিয়োগ ও বর্ধিত গতিশীলতার সূচকের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের পাসপোর্টকে ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে চিহ্নিত করা যায়। শক্তি নির্নয়ের জন্য তাঁরা জীবনযাত্রার মানের উপর ২৫ শতাংশ গুরুত্ব, বিনিয়োগ ক্ষেত্রের ওপর ২৫ শতাংশ  ও বর্ধিত গতিশীলতার সূচকের ওপর ৫০ শতাংশ গুরুত্ব দেয়। বর্ধিত গতিশীলতা বলতে মূলত ভিসাছাড়া শুধুমাত্র পাসপোর্ট দিয়ে কয়টি দেশ বা স্থান ভ্রমন করা যাবে তা বোঝায়। মূলত বর্ধিত গতিশীলতার সূচক ব্যবহার করেই পাসপোর্টের শক্তি নির্নয় করা হয়।

 সংস্থাটির গবেষণা অনুযায়ী, বিনিয়োগের সুযোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চার নম্বর স্থানে আছে। মোট জাতীয় আয় ৬৬,০৮০ ডলার ও ৩৭ শতাংশ ব্যক্তিগত কর হওয়ায় বিনিয়োগকারীদের জন্য যুক্তরাষ্ট্র একটি লোভনীয় স্থান।

জীবনযাত্রার মানের দিকে যুক্তরাষ্ট্র তালিকার ২৩ নম্বর স্থান দখল করে আছে। বিশ্বের ১৭২টি দেশ যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে ভিসাছাড়া ভ্রমণ করার সুযোগ দেয় যার কারণে যুক্তরাষ্ট্র ভিসাবিহীন ভ্রমন বা ভিসা অন এরাইবাল তালিকার ১০ নম্বর স্থানে আছে।

গ্লোবাল সিটিজেন সলিউশনসের ম্যানেজিং ডিরেক্টর প্যাট্রিসা কাসাবারি বলেন,’যুক্তরাষ্ট বিনিয়োগকারীদেরকে একটি মিশ্র বিনিয়োগক্ষেত্র ও বৃহৎ গ্রাহকসংখ্যা যোগাড় করে দেয়।‘

কাসাবারি বলেন, ‘মূলত তিনটি ক্ষেত্রের ভারসাম্য বজায় রেখেই তালিকা তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্র বিনিয়োগ ক্ষেত্র, জীবনযাত্রার মান বা বর্ধিত গতিশীলতার সূচকের তালিকার শীর্ষে নেই। কিন্তু এই তিনটির ভারসাম্য যুক্তরাষ্ট্র ভালোমত বজায় রেখেছে। যার কারণে সিঙ্গাপুরসহ ইত্যাদি দেশের পাসপোর্টকে টেক্কা দিয়েছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট।‘

গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, শীর্ষ ১০ পাসপোর্ট হলো-

- মার্কিন যুক্তরাষ্ট্র

- জার্মানী

- কানাডা

- নেদারল্যান্ডস

 - ডেনমার্ক

- সুইডেন

 - যুক্তরাজ্য

 - ফিনল্যান্ড

 - নরওয়ে

 - নিউজিল্যান্ড

 এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত