আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইউনাইটেড এয়ারলাইন্সের ৩ হাজার কর্মীর করোনা শনাক্ত

ইউনাইটেড এয়ারলাইন্সের ৩ হাজার কর্মীর করোনা শনাক্ত

ছবি: এলএবাংলাটাইমস

ইউনাইটেড এয়ারলাইন্স মঙ্গলবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মোট কর্মীদের ৪ শতাংশ বা ৩ হাজার কর্মী ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত কারও করোনায় মৃত্যু হয়নি বা কাউকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়নি।   

সাম্প্রতিক সময়ে ওমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে, সেই সাথে ভ্যাকসিন ম্যান্ডেট নিয়েও সমালোচনা শুরু হয়েছে। শুক্রবারে ইউএস সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশিত ভ্যাকসিন ম্যান্ডেট বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবনা অনুসারে, যেসব প্রতিষ্ঠানে ১০০ বা এর বেশি কর্মী রয়েছে তাদের বাধ্যতামূলক টিকা বা করোনা পরীক্ষা করাতে হবে। তবে বাইডেনের এই নির্দেশনা নিয়ে চ্যালেঞ্জ করেছে বেশকিছু প্রতিষ্ঠান।   

কর্মীদের করোনা শনাক্ত হওয়ায় ইতোমধ্যে ইউনাইটেড এয়ারলাইন্সে কর্মী সংকট সৃষ্টি হয়েছে এবং ফ্লাইট শিডিউল দেরি হচ্ছে। ইতোমধ্যে ডিসেম্বর মাসে বাজে আবহাওয়া আর কর্মী সংকটের কারণে ৩ হাজার ফ্লাইট বাতিল হয়ে গেছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ স্কট কিরবি মঙ্গলবার এক বিবৃতিতে জানান, আমাদের প্রতিষ্ঠানটি নিয়ার-টার্ম শিডিউল বাতিল করে দিচ্ছে যেন কর্মী সংকট এবং অন্যান্য রিসোর্স পুনরায় সঠিকভাবে কাজে লাগানো যায়’।

মঙ্গলবার ইউনাইটেড এয়ারলাইন্সের ১৪৯টি বা অন্তত ৭ শতাংশ ফ্লাইট বাতিল হয়ে গেছে। ফ্লাইটঅ্যাওয়ার ডট কম এই বিষয়টি নিশ্চিত করেছে।  

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত