আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

সুপ্রিম কোর্টের জাস্টিস পদে মনোনয়ন পেলেন প্রথম আফ্রিকান-আমেরিকান নারী

সুপ্রিম কোর্টের জাস্টিস পদে মনোনয়ন পেলেন প্রথম আফ্রিকান-আমেরিকান নারী

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে একজন আফ্রিকান-আমেরিকান নারী মনোনয়ন পেতে যাচ্ছেন।

হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন শীঘ্রই সুপ্রিম কোর্টের বিচারপতির আসনের জন্য একজন কৃষ্ণাঙ্গ নারীকে মনোনীত করার মাধ্যমে আফ্রিকান-আমেরিকানদের প্রতি দেওয়া অঙ্গীকার পূর্ণ করবেন।

সুপ্রিম কোর্টের লিবারেল পন্থী বিচারপতি স্টিফেন ব্রেয়ার চলতি বছরের জুন মাসে অবসরে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সিনেটে প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী যদি অনুমোদন পায়, তবে আফ্রিকান-আমেরিকান নারী বিচারপতি হিসেবে স্টিফেন ব্রেয়ারেরে স্থলাভিষিক্ত হবেন।

বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারক প্যানেলে রক্ষণশীল বিচারক রয়েছেন ৬ জন আর উদারপন্থী বিচারক আছেন ৩ জন।

সুপ্রিম কোর্ট মার্কিনীদের জীবনে বেশ বড় প্রভাব রাখে। কিছু জরুরি আইনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ই শেষ কথা হয়ে উঠে।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক প্যানেলে নয়জন 'জাস্টিস' রয়েছেন। তাঁরা প্রত্যেকেই প্রেসিডেন্টের দ্বারা মনোনীত হয়ে ও সিনেটে অনুমোদন পেয়ে আজীবন মেয়াদে জাস্টিস হিসেবে নিযুক্ত হয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত