নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
বোস্টন ম্যারাথন বোম্বারের পুনরায় মৃত্যুদণ্ড ঘোষণা
ছবি: এলএবাংলাটাইমস
বোস্টন ম্যারাথন বোম্বার জখার জারনেভকে পুনরায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। ২০১৩ সালে বোস্টনে অনুষ্ঠিত ম্যারাথনে জারনেভ বোমা হামলা চালালে ৩ জন নিহত এবং ২৬০ জন আহত হয়।
শুক্রবারে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের আপিলের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসে। ৬-৩ ভোটের ব্যবধানে জারনেভ পুনরায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। সুপ্রিম কোর্ট জানায়, বোস্টনের প্রথম ইউএস সার্কিট ভোট অপর্যাপ্ত প্রমাণের ওপর ভিত্তি করে জারনেভের মৃত্যুদণ্ড বাতিল করে।
কনজারভেটিভ জাস্টিস ক্লেরান্স থমাস বলেন,’ জারনেভ ভয়াবহ অপরাধ করেছে। তাঁর ন্যায় বিচারের অধিকার পালন করা হয়েছিলো এবং তাঁর আগের রায় যর্থাথ ছিলো।‘
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন