আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ক্যাপিটল হিলে হামলা: ষড়যন্ত্রের অভিযোগে আটক প্রাউড বয়েজ নেতা ট্যারিও

ক্যাপিটল হিলে হামলা: ষড়যন্ত্রের অভিযোগে আটক প্রাউড বয়েজ নেতা ট্যারিও

ছবি: এলএবাংলাটাইমস

উগ্র ডানপন্থী দল প্রাউড বয়েজের ইন্টারন্যাশনাল চেয়ারম্যান এনরিক ট্যারিওকে ইউএস ক্যাপিটল হিলে হামলার ঘটনার ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বিচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ২০২১ সালের ৬ জানুয়ারি ইলেক্টোরাল ভোট গণনার দিন ক্যাপিটল হিলে হামলা চালায় উগ্র ট্রাম্প সমর্থকরা। মঙ্গলবার (৮ মার্চ) এনরিক ট্যারিওকে ওই হামলায় সম্পৃক্ততায় অভিযোগে আটক করা হয়েছে।

এনরিক ট্যারিওকে মিয়ামি থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাকে ফ্লোরিডার আদালতে হাজির করা হবে। এনরিক ছাড়াও প্রাউড বয়েজের অন্য আরও ৫ জন সদস্যকে হামলার সাথে জড়িত থাকায় অভিযুক্ত করা হয়েছে।

তবে ট্যারিওর বিরুদ্ধে ক্যাপিটল হিলে স্বশরীরে হামলা করার প্রমাণ পাওয়া যায়নি। তবে বিচার বিভাগের অভিযোগ অনুসারে, ক্যাপিটল হিলে সহিংসতা চালানোর সময় প্রাউড বয়েজের বেশকিছু সদস্যের সাথে এনরিক যোগাযোগ রক্ষা করেছেন এবং এই হামলার নীলনকশার সাথেও তিনি যুক্ত ছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত