আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে কঠিন জবাব দেব: বাইডেন

পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে কঠিন জবাব দেব: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

রাশিয়া যদি ইউক্রেনের উপর রাসায়নিক অস্ত্র হামলা চালায়, তবে ন্যাটো এর উপযুক্ত জবাব দিবে বলে রাশিয়াকে হুশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে রাসায়নিক অস্ত্র হামলার জবাবে নির্দিষ্ট কোন পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়ে স্পষ্ট করেননি তিনি। বর্তমানে ইউরোপের মিত্রদেশগুলোর সাথে আলোচনার জন্য ইউক্রেনে অবস্থান করছেন বাইডেন।

বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে এ কথা বলেন তিনি।

ব্রাসেলসের ন্যাটোর সম্মেলনে ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন জোটটির নেতারা। এই শক্তি বাড়ানোর অংশ হিসেবে ইউরোপের পূর্বাঞ্চলীয় বহরে ৪০ হাজার সেনাসদস্য পাঠানো হবে বলে একমত হন তাঁরা। এ ছাড়া রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকির বিরুদ্ধে ন্যাটোর প্রস্তুতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

সম্মেলন শেষে পুতিনকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) যদি এটি (রাসায়নিক অস্ত্র) ব্যবহার করেন, তাহলে আমরা জবাব দেব। রাসায়নিক অস্ত্র ব্যবহারের ধরনের ওপর নির্ভর করবে আমাদের জবাব কেমন হবে।’

রুশ হামলা শুরুর পর থেকেই ন্যাটোর সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি নো-ফ্লাই জোন কার্যকরেরও দাবি জানিয়ে আসছেন। জবাবে এর মধ্যেই ন্যাটোর সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশ সামরিক সহায়তা পাঠিয়েছে। গতকালের ন্যাটোর সম্মেলনে এক ভিডিও কলে একই দাবি করেন জেলেনস্কি। রাশিয়ার পরবর্তী লক্ষ্য ন্যাটো হতে পারে- এমন হুঁশিয়ারিও দেন তিনি।

চলমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন জানানোর অংশ হিসেবে জরুরি ভিত্তিতে ইউরোপ সফর শুরু করেছেন বাইডেন। এই ধারাবাহিকতায় আজ শুক্রবার পোল্যান্ডের জেসোভ শহর সফর করবেন তিনি। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরবর্তী শহরটিতে বাইডেনকে স্বাগত জানাবেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত