আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পাচ্ছে ড্রাগ ওভারডোজে মৃত্যুর সংখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পাচ্ছে ড্রাগ ওভারডোজে মৃত্যুর সংখ্যা

ছবি: এলএবাংলাটাইমস

২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭ হাজার মানুষ ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যুবরণ করেছে যা একটি নতুন মর্মান্তিক রেকর্ড স্থাপন করেছে। বুধবার (১১ মে) সিডিসি এই তথ্য জানায় যা মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ‘ওভারডোজ মহামারী’র এক বাস্তবরূপ তুলে ধরে।

২০২১ সালের প্রাপ্ত তথ্য দেখায় যে প্রতি ৫ মিনিটে একজন মার্কিন নাগরিক ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যুবরণ করে। পূর্বের রেকর্ড থেকে এটি ১৫ শতাংশ বেশি।

ন্যাশনাল ইন্সটিটিউট অন ড্রাগ এবিউজের ডিরেক্টর ডঃ নোরা ভল্কো এই সংখ্যাকে ভয়াবহ হিসেবে অভিহিত করেছেন।

বিগত দুই দশক যাবত যুক্তরাষ্ট্রে ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ৯০এর দশকে অপিয়েড পেইনকিলারের কারণে ওভারডোজের মৃত্যুর সংখ্যা প্রথমে বৃদ্ধি পাওয়া শুরু হয়। পরবর্তীতে, হেরোইন এবং সাম্প্রতিককালে অবৈধ ফেনাটিলের কারণে এই মৃত্যুর মিছিল আরো বেগবান হচ্ছে।

গতবছর, ফেনাটিল ওভারডোজের কারণে ৭১ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে যা বিগত বছরের সংখ্যার থেকে ২৩ শতাংশ বেশি। কোকেন ওভারডোজের সংখ্যা ২৩ শতাংশ এবং মেথ ওভারডোজের সংখ্যা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভল্কো এক বিবৃতিতে বলেন,’ আমাদের কাছে আরও অনেক লোক রয়েছে, যারা মাঝে মাঝে ড্রাগ ব্যবহার করে এবং এমনকি কিশোর-কিশোরীরাও এই শক্তিশালী পদার্থের সংস্পর্শে আসে যা তুলনামূলকভাবে সামান্য এক্সপোজারেও কেউ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করতে পারে।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত