আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

খরচ বাড়ছে ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসে

খরচ বাড়ছে ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসে

ছবি: এলএবাংলাটাইমস

ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) মাধ্যমে মেইল পাঠানোর খরচ বাড়ছে। রবিবার থেকে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর হতে যাচ্ছে।

ইউএসপিএস জানিয়েছে, ফার্স্ট ক্লাস মেইল প্রাইজ বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। গত এপ্রিল মাসেই এই নতুন মূল্য ধার্য্য করা হয়েছে।

তবে এর পাশাপাশি ইউএস পোস্টাল সার্ভিসের খরচও বাড়ছে। মে মাসে পোস্টমাস্টার জেনারেল লুইজ ডিজয় জানান, আসন্ন বছরগুলোতে আমেরিকানদের এ খরচ আরও বেড়ে যেতে পারে। স্ব-নির্ভর হতে চেষ্টা করছে ইউএস পোস্টাল সার্ভিস, তাই মূল্য বর্ধিত করা হচ্ছে।

ইউএসপিএস এর নতুন বর্ধিত মূল্য হলো-

১) ফার্স্টক্লাস মেইল লেটার রেট দুই সেন্ট বেড়েছে। প্রতি আলাদা আউন্সের জন্য আরও দশমিক ২৪ সেন্ট যুক্ত হবে।

২) মেটারেড মেইল এর খরচ চার সেন্ট বেড়েছে।

৩) ফার্স্ট ক্লাস মেইল ফ্লাটস/লার্জ এনভেলোপের ক্ষেত্রে মূল্য বেড়েছে ৪ সেন্ট। আলাদা আউন্সের জন্য যুক্ত হবে আরও দশমিক ২৪ সেন্ট।

৪) ফার্স্ট ক্লাস মেইল ইন্টারন্যাশনাল এর খরচ বেড়েছে ১০ সেন্ট।

৫) পোস্টকার্ডের মূল্য বেড়েছে ৪ সেন্ট।

৬) ফার্স্ট ক্লাস মেইল ইন্টারন্যাশনাল বেড়েছে ১০ সেন্ট।

৭) সার্টিফাইড মেইলের খরচ বেড়েছে ২৫ সেন্ট।

৮) মিডিয়া মেইলের খরচ বেড়েছে ৯ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত