নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
মাঙ্কিপক্সে আক্রান্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
বিশ্বে মাঙ্কিপক্স সংক্রমণের ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। সরকারি স্বাস্থ্য তথ্য অনুসারে, এখন পর্যন্ত দেশে ৩ হাজার ৮০০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে।
ইতোমধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকাজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। এছাড়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) মাঙ্কিপক্সের ভাইরাসকে হেলথ ইমার্জেন্সি হিসেবে ঘোষণা দিয়েছে।
এখন পর্যন্ত ৭৫টি দেশে মাঙ্কিপক্সে ১৮ হাজার বাসিন্দা আক্রান্ত হয়েছেন। আর ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, ২৫ জুলাই পর্যন্ত আমেরিকায় প্রায় ৩ হাজার ৮৪৬ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।
আমেরিকার পরই সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় আছে স্পেন। দেশটিতে ৩ হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত।
এরপর যুক্তরাজ্য এবং জার্মানি আক্রান্তের তালিকার শীর্ষে রয়েছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৫২ জন এবং ২ হাজার ২০৮ জন।
আমেরিকা মাঙ্কিপক্সে সর্বোচ্চ আক্রান্ত দেশ হলেও এখন পর্যন্ত কেউ মারা যায়নি। মাঙ্কিপক্সে আক্রান্তদের শরীরে মৃদু উপসর্গ যেমন জ্বর, গা ব্যথা ও র্যাশ দেখা দিতে পারে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন