আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের বাড়িতে এফবিআই-এর অভিযান!

ট্রাম্পের বাড়িতে এফবিআই-এর অভিযান!

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে আকস্মিক অভিযান চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

সোমবার (৭ আগস্ট) ফ্লোরিডার বিলাসবহুল মার-এ-লাগো রিসোর্টে এই অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এ রিপাবলিকান নেতা। যুক্তরাষ্ট্রে সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে এভাবে এফবিআই হানা দেওয়ার ঘটনা আগে দেখা যায়নি।

এফবিআইয়ের এই অভিযানের সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানোর অভিযোগে মার্কিন বিচার বিভাগের তদন্তের যোগসূত্র থাকতে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বর্তমানে যেসব তদন্ত চলছে, তার মধ্যে এটি অন্যতম।

ট্রাম্পের অভিযোগ, বিপুল সংখ্যক এফবিআই এজেন্ট তার বাড়িতে অভিযান চালাতে গিয়েছিলেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন বিচার বিভাগ। মুখ খোলেনি এফবিআইয়ের ওয়াশিংটনের সদর দপ্তর বা মিয়ামির ফিল্ড অফিসও।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতা ছাড়ার সময় হোয়াইট হাউজ থেকে কয়েকটি বাক্সে করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র ফ্লোরিডায় নিয়ে গিয়েছিলেন, এমন অভিযোগের তদন্ত করতেই তার বাড়িতে গিয়েছিলেন এফবিআই এজেন্টরা। নামপ্রকাশে অনিচ্ছুক দুই তদন্ত কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ওই অভিযোগ তোলা হয়েছিল।

এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রিসোর্টটি বর্তমানে অবরুদ্ধ। সেখানে অভিযান চালানো এবং দখল করে রাখা হয়েছে। তবে কেন অভিযান চালানো হয়েছে তা জানাননি তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত