আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের বাড়িতে তল্লাশির বিষয়ে জানতেন না বাইডেন!

ট্রাম্পের বাড়িতে তল্লাশির বিষয়ে জানতেন না বাইডেন!

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তল্লাশি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিকান দলের শীর্ষ নেতারা। ঘটনা তদন্তে বাইডেন প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। তবে ট্রাম্পের বাড়িতে তল্লাশির বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন আগে থেকে অবগত ছিলেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি অভিযানের জেরে প্রতিবাদ জানাতে মঙ্গলবার (৯ আগস্ট) পতাকা হাতে সড়কে নামেন তার সমর্থকরা। ট্রাম্পের সঙ্গে যা হয়েছে তা ‘ক্ষমতার অপব্যবহার’ বলে মনে করছেন তারা। 

তল্লাশির এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেসে রিপাবলিকানদের শীর্ষ নেতারাও। এমনকি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে সরিয়ে দেয়ার দাবিও তোলা হয়েছে। 

টুইটারে এক বিবৃতিতে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগ্রাসী রাজনীতিকীকরণের কবলে পড়ে বিচার বিভাগ অসহনীয় পর্যায়ে চলে গেছে।’  

ট্রাম্পের সমর্থনে সরব আরেক রিপাবলিকান নেতা এফবিআইয়ের ফান্ড বাতিলের দাবি তুলেছেন। আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষকে ‘বিনাশ’ করতে ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

এদিকে ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালানোর বিষয়ে আগে থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবগত ছিলেন না বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যাঁ পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। বিচার বিভাগ তাদের স্বাধীনতাবলে অভিযান চালিয়েছে।’ 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত