আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কারাগারে গ্যাংস্টার খুন, অভিযুক্ত ৩ বন্দী

কারাগারে গ্যাংস্টার খুন, অভিযুক্ত ৩ বন্দী

ছবি: এলএবাংলাটাইমস

বোস্টনের কুখ্যাত গ্যাংস্টার জেমস হোয়াইটি বাল্গার হত্যার দায়ে অভিযুক্ত ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। ২০১৮ সালে কারাগারে খুন হয়েছিলেন এই গ্যাংস্টার।

২০১৮ সালের অক্টোবর মাসে ওয়েস্ট ভার্জিনিয়ার সর্বোচ্চ নিরাপত্তার একটি কারাগারে ৮৯ বছর বয়েসী বাল্গারকে অচেতন অবস্থায় উদ্ধার করে কারা কর্তৃপক্ষ।

বিচার বিভাগ সম্প্রতি রায়ে ফোটিওস গিয়াস (৫৫), পল জি ডিকোলোগেরো (৪৮) এবং শন ম্যাককিননকে (৩৬) ফার্স্ট ডিগ্রী হত্যার অভিযোগ এনেছেন।

১৬ বছরের বেশি সময় ধরে পলাতক থাকার পরে ২০১১ সালে বাল্গারকে ক্যালিফোর্নিয়া থেকে আটক করা হয়।

তাকে ১১টি হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ও মৃত্যুর সময় সেই সাজা ভোগ করছিলেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়। বিচার বিভাগ বৃহস্পতিবার তিনজনের বিরুদ্ধে এই অভিযোগ ঘোষণা করেন।

ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, গিয়াস এবং ডিকোলোগেরো বাল্গারকে একাধিকবার মাথায় আঘাত করে এবং এতে বাল্গারের মৃত্যু হয়।

গিয়াস একজন মাফিয়া হিটম্যান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কারাগারে বন্দি হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ম্যাককিননের বিরুদ্ধে ফেডারেল এজেন্টকে মিথ্যা বিবৃতিতে দেওয়ার অভিযোগ গঠন করা হয়েছে।

হত্যাকান্ডের সময় অভিযুক্ত তিনজনই হ্যাজেলটন পেনিটেনশিয়ারিতে আটক ছিলেন। বর্তমানে গিয়াস একা ওই কারাগারে আটক রয়েছে।

বাল্গার সাউথ বোস্টনের উইন্টার হিল গ্যাং-এর সাবেক নেতা ছিলেন। তাঁকে নিয়ে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত