আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আবারও চন্দ্রাভিযান স্থগিত, ব্যর্থ নাসা

আবারও চন্দ্রাভিযান স্থগিত, ব্যর্থ নাসা

ছবি: এলএবাংলাটাইমস

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) সবচেয়ে শক্তিশালী রকেটের উৎক্ষেপণ বাতিল করা হলো।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, মহাকাশযান ‘আর্টেমিস-ওয়ানের’ হাইড্রোজেন ট্যাংকে লিকেজ খুঁজে পাওয়ার পর সময় মতো তা মেরামতে ব্যর্থ হয়ে ফের চন্দ্রাভিযান স্থগিত করেছে নাসা। কবে নাগাদ রকেটটি উৎক্ষেপণ করা যাবে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৭ মিনিটে চাঁদের কক্ষপথের দিকে রওনা হওয়ার কথা ছিল নভোচারীবিহীন ‘আর্টেমিস-ওয়ানের’। 

এর আগে গত ২৯ আগস্ট এই মহাকাশযান উৎক্ষেপণের কথা ছিল। সে অনুযায়ী নেয়া হয়েছিল সব প্রস্তুতি। কিন্তু উৎক্ষেপণের কয়েক মিনিট আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় সেদিন চন্দ্রাভিযান স্থগিত করে নাসা। 

এ অভিযানের অন্যতম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাইক সারাফিন জানান, প্রযুক্তিগত কারণে গত সপ্তাহে আর্মেটিস-ওয়ানের উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছিল। শনিবার আবার সেটি চাঁদের কক্ষপথের দিকে রওনা হওয়ার কথা রয়েছে। এবার সবকিছু ঠিক থাকবে বলে নাসার পক্ষ থেকে দাবি করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি।  

তিন ধাপের মিশনে প্রথম রকেটটি যাওয়ার কথা মানুষ ছাড়াই। ৩২২ ফুট লম্বা মেগা রকেট আর্টেমিস-১ বানাতে খরচ হয়েছে ৯৩ বিলিয়ন ডলার, যা এযাবৎকালে নাসার তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট বলে জানিয়েছে সংস্থাটি। নাসার এ অভিযান সফল হলে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর আবারও চাঁদের বুকে পা রাখবে মানুষ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত