আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ইউক্রেনকে আরও ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা

ইউক্রেনকে আরও ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা

ছবি: এলএবাংলাটাইমস

রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ জোরদার হয়েছে। এ অবস্থায় ইউক্রেনের জন্য আরও ৬০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে হোয়াইট হাউস।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তার অনুমোদন করা হয়। এই সহায়তার মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম প্রদান, সেবা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের জন্য এই সামরিক সহায়তার মধ্যে রয়েছে ৩৭ হাজার কামানের গোলা। এর মধ্যে এক হাজার নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এ ছাড়া প্রতিরক্ষা রাডারসহ অন্য যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামও দেওয়া হবে ইউক্রেনকে।

পেন্টাগন জানায়, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেটের জন্য আরও গোলাবারুদ দেওয়া হচ্ছে। তবে এ সহায়তার আওতায় কিয়েভের দীর্ঘদিন ধরে দাবি করা দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র রয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি।

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে কিয়েভকে দেড় হাজার কোটি মার্কিন ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন।

 ইউক্রেনের পূর্বাঞ্চলে কিয়েভের সফল পাল্টা আক্রমণ আরও জোরদার করতে দ্রুত অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত মাসে যেসব অস্ত্র ব্যবহার করে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে কিয়েভের বাহিনী সাফল্য পেয়েছে, এবার সেগুলো আরও বেশি করে দেওয়া হচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত