আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ফ্লোরিডায় চরম দুরবস্থায় দুই হাজার বাংলাদেশি

ফ্লোরিডায় চরম দুরবস্থায় দুই হাজার বাংলাদেশি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলীয় এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে প্রায় ২ হাজারেও বেশি বাংলাদেশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গত বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কায়ো কোস্টা দ্বীপের কাছে ঘূর্ণিঝড়টি প্রথম আঘাত হানে। এতে ফ্লোরিডার পশ্চিমাঞ্চলের ফোর্ট মায়ার্স, সেন্ট পিটার্সবার্গ, নেপলস, সারাসোটা ও কেপ কোরালসহ প্রায় ১০টি অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিদের ব্যবসা ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি মোহাম্মদ রহমান জহির  জানান, ঘূর্ণিঝড়ে ফ্লোরিডার পূর্বাঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে ফ্লোরিডার পশ্চিমাঞ্চলের ফোর্ট মায়ার্সসহ প্রায় ১০-১২টি অঞ্চলে বসবাসকারী প্রায় দুই হাজার বাংলাদেশির ব্যবসা ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বাড়ির ছাদ পর্যন্ত পানি উঠেছে যা সর্বকালের রেকর্ড।

ফোর্ট মায়ার্সের একজন বাংলাদেশি ব্যবসায়ী জানান, এখানকার বাংলাদেশিরা গ্যাস স্টেশন, কনভিনেন্স স্টোর ও গ্রোসারি ব্যবসায় জড়িত। গত ৩ দিনে আয়ানের আঘাতে সব লন্ডভন্ড হয়ে গেছে। বাড়িঘর ডুবে গেছে। অনেকের বাড়ির ছাদ পর্যন্ত পানি উঠেছে। এ এলাকার বাংলাদেশিসহ লাখ লাখ মানুষ চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন। ফ্লোরিডার নেপলস শহর এখনও ৪ ফুট পানির নিচে। বিদ্যুৎবিহীন বেশ কয়েকটি শহর।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত