আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ঘূর্নিঝড় ইয়ানে মৃতের সংখ্যা বেড়ে ৮৫

ঘূর্নিঝড় ইয়ানে মৃতের সংখ্যা বেড়ে ৮৫

ছবি: এলএবাংলাটাইমস

ঘূর্ণিঝড় ইয়ানে ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫ তে পৌঁছেছে।

রোববার (২ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের দেয়া হিসাব এটি। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ইয়ানের কারণে এ পর্যন্ত মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৮১ জনই ফ্লোরিডার।

লি কাউন্টির শেরিফের কার্যালয় জানায়, ওই এলাকায় এখন পর্যন্ত ৪২ জনের প্রাণহানি হয়েছে। আশপাশের ৪ কাউন্টিতে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) চার মাত্রার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ফ্লোরিডা উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ঘরবাড়ি ভেসে যায়। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। ভারী বৃষ্টিতে নজিরবিহীন বন্যা দেখা দেয় এই অঙ্গরাজ্যে।

ঘরবাড়ির পাশাপাশি প্রাইভেট কারও পানির তোড়ে ভেসে গেছে। ঝড়ের পর বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এসব এলাকায় ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হওয়ায় আরও মৃতদেহ উদ্ধার হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ফ্লোরিডার পর শুক্রবার ঘূর্ণিঝড়টি সাউথ ক্যারোলিনা ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে আঘাত হানে। পরে তা দুর্বল হয়ে যায়। নর্থ ক্যারোলিনা কর্তৃপক্ষ বলছে অঙ্গরাজ্যটিতে চারজনের মৃত্যু হয়েছে। সাউথ ক্যারোলিনায় এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত