আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

শিকাগোতে পার্টিতে বন্দুক হামলা, শিশুসহ আহত ১৪

শিকাগোতে পার্টিতে বন্দুক হামলা, শিশুসহ আহত ১৪

ছবি: এলএবাংলাটাইমস

পশ্চিম শিকাগোতে একটি হ্যালোইন পার্টিকে লক্ষ্য করে গাড়ি থেকে চালানো গুলিতে ৩ শিশুসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আহতদের শারীরিক অবস্থা মৃদু থেকে গুরুতর৷ তবে কারো প্রাণহানির শঙ্কা আছে কী না তা এখনই নিশ্চিত নয়।

সোমবার (৩১ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে শিকাগো পুলিশ সুপারইন্টেডেন্ট ডেভিড ব্রাউন জানান, আহতদের মধ্যে সর্বকনিষ্ঠ ৩ বছরের ১টি শিশু আছে।

এছাড়া এই বন্দুক হামলায় ১১ থেকে ১৩ বছর বয়েসী দুই কিশোর আহত হয়েছে। আহতদের মধ্যে বাকিরা সবাই প্রাপ্ত বয়স্ক। তাদের বয়স ৩০ থেকে ৫০ এর মধ্যে।

এছাড়া আরেকজন নারী গোলাগুলির হট্টগোলের পর গাড়ির সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দ্য শিকাগো ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘটনাস্থল থেকে ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শিকাগো পুলিশ জানায়, গারফিল্ড পার্ক নেইবারহুডে একাধিক গ্রুপ মিলে আড্ডা দিচ্ছিলো। সেখানে একটি বেলুন উড্ডয়ন অনুষ্ঠান হচ্ছিল। এসময় একটি গাড়ি কাছাকাছি এসে ভেতর থেকে গ্রুপটির উপর বেশকিছু গুলি ছোঁড়ে। এতে এই হতাহত হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ির ভিতর অন্তত ২জন বন্দুকধারী ছিল। প্রাথমিকভাবে হামলার কারণ এখনও জানা যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত