আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মধ্যবর্তী নির্বাচনের ফল ‘গণতন্ত্রের জন্যে সুদিন’: বাইডেন

মধ্যবর্তী নির্বাচনের ফল ‘গণতন্ত্রের জন্যে সুদিন’: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট দল বিস্ময়করভাবে ভালো করায় একে ‘গণতন্ত্রের জন্যে সুদিন’ বলে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান দল এ নির্বাচনে যতোটা ভালো করবে বলে ধারনা করা হয়েছিল বাস্তবে তা ঘটেনি। তারা কেবলমাত্র প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে জিততে যাচ্ছে।

হোয়াইট হাউসে বুধবার এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমি মনে করি গণতন্ত্রের জন্যে এটি একটি ভালো দিন ছিল। এমনকি আমেরিকার জন্যেও। মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষকরা বিশাল লাল ঢেউয়ের ভবিষ্যদ্বাণী করেছিল। কিন্তু তা ঘটেনি।

বাইডেন বলেন, ভোটাররা তাদের উৎকন্ঠার বিষয়গুলিতে স্পষ্ট বার্তা দিয়েছে।

সিনেটে ৩৬ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন বাইডেন রিপাবলিকানদের সাথে আরো সমঝোতামূলকভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।

৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নির্বাচনে রিপাবলিকানদলের যে ধরনের সংখ্যাগরিষ্ঠতার কথা বলা হয়েছিল সেটা তারা পায়নি। নির্বাচনের এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ তাদের নিয়ন্ত্রণে এবং সিনেটে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে।

কিন্তু ফলাফলের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, যদিও কোন কোন দিক থেকে গতকালের নির্বাচন হতাশাজনক ছিল তবু আমার ব্যক্তিগত দিক থেকে এটি একটি বিশাল বিজয়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত