আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এয়ার ফোর্স উইংয়ের এয়ার শোতে দুটি বিমান বিধ্বস্ত

এয়ার ফোর্স উইংয়ের এয়ার শোতে দুটি বিমান বিধ্বস্ত

ছবি: এলএবাংলাটাইমস

টেক্সাসের ডালাসে কমমোমোরেটিভ এয়ার ফোর্স উইংয়ের এয়ার শোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুগের দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। মাঝ আকাশে সংঘর্ষ হলে বিধ্বস্ত হয়ে আগুন লেগে যায় বিমান দুটিতে।

শনিবার (১২ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বরাতে নিউইয়র্ক টাইমস বলছে, সংঘর্ষের পর একটি বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্ট্রেস এবং একটি বেল পি-৬৩ কিংকোবরা বিমান বিধ্বস্ত হয়। বিমান দুটিতে লোক কতজন ছিল, সেটা এখনও নিশ্চিত জানা যায়নি।

ডালাসের মেয়র এরিক জনসন বলেন, এয়ার শো চলাকালীন আমাদের শহরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা সম্পর্কে এখনও অনেক তথ্য জানা যায়নি। ডালাস পুলিশ ডিপার্টমেন্ট ও দমকল বাহিনীর সহযোগিতায় ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।

মার্কিন আর্মি এয়ার ফোর্সেস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য পল মার্টিন জানান, ফ্লাইং ফোর্ট্রেস মূলত একটি বোমারু বিমান, যেটি ১০-১১ জন ক্রু বহন করতে পারে। এছাড়া কিংকোবরা একটি সিঙ্গেল পাইলট যুদ্ধবিমান।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুগের বেশিরভাগ বিমানই সচল নেই। মানবিক এবং ঐতিহাসিক, উভয় দিক থেকেই এটি আমার জন্য হৃদয়বিদারক এক ঘটনা।

এদিকে, বিমান দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এলএবাংলাটাইমস /এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত