আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অ্যারিজোনার গভর্নর পদে জয় পেলেন ডেমোক্রেটিক কেটি হবস

অ্যারিজোনার গভর্নর পদে জয় পেলেন ডেমোক্রেটিক কেটি হবস

ছবি: এলএবাংলাটাইমস

অ্যারিজোনার গভর্নর পদে জয় লাভ করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কেটি হবস। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ক্যারি লেককে পরাজিত করেছেন তিনি।

বিজয়ী হওয়ার পর দেওয়া এক বিবৃতিতে কেটি হবস বলেন, বিভক্তির এ সময়ে অঙ্গরাজ্যটির সব মানুষের জন্য তিনি কাজ করবেন। হবস অ্যারিজোনাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

ক্যারি লেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট ছিলেন।

সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসন ও সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট হয় ৩৬ গভর্নর পদেও।

মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণের প্রায় এক সপ্তাহের মাথায় কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে রিপাবলিকানদের কমপক্ষে ২১৮টি আসনে জয়ী হতে হবে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী দলটি বর্তমানে ২১৫টি আসনে জয়ী হয়েছে। ডেমোক্রেটরা জয়ী হয়েছে ২১১টি আসনে।

তবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বাইডেন প্রশাসনের জয় নিশ্চিত হয়েছে। শুধু জর্জিয়া অঙ্গরাজ্যের ফল ঘোষণা বাকি আছে। এখন পর্যন্ত সিনেটে ডেমোক্রেটদের পাওয়া আসনসংখ্যা ৫০-এ দাঁড়িয়েছে। আর রিপাবলিকানরা জয় পেয়েছে ৪৯টি আসনে। জর্জিয়ায় যদি রিপাবলিকানরা জিতেও, তবে দুই দলের প্রাপ্ত আসনসংখ্যা হবে ৫০ করে। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। এমন অবস্থায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট টাইব্রেকিং ভোট দিতে পারবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত