আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

টুইটার অ্যাকাউন্ট পুনর্বহাল হলেও আর ফিরছেন না ট্রাম্প!

টুইটার অ্যাকাউন্ট পুনর্বহাল হলেও আর ফিরছেন না ট্রাম্প!

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুনর্বহাল করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) টুইটারের নতুন মালিক ইলন মাস্ক জরিপ চালান। এতে সংখ্যাগরিষ্ঠ ভোটার ট্রাম্পের টুইটার পুনর্বহাল করতে ভোট দেন।

লাস ভেগাস থেকে এক ভিডিওতে ট্রাম্প মাস্কের জরিপকে স্বাগত জানান। ট্রাম্প বলেন, তিনি মাস্কের ভক্ত। তবে তিনি টুইটারে ফিরে আসার বিষয়টি প্রত্যাখ্যান করেন।

গত বছর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর থেকে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

টুইটারে ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল নিয়ে জরিপ পরিচালনার ২৪ ঘণ্টা পর গতকাল শুক্রবার ইলন মাস্ক টুইটে বলেন, ‘জনগণ রায় দিয়েছে। ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল করা হবে।’ গতকাল মাস্ক লাতিন ভাষায় যে টুইট করেন, তার অর্থ দাঁড়ায়, ‘জনগণের কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বর।’

ট্রাম্পের বিতর্কিত প্রোফাইল ফিরিয়ে আনা নিয়ে টুইটারের দৈনিক ২৩ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর মধ্যে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষ ভোট দেন। ৫১.৮ শতাংশ মানুষ পক্ষে ভোট দেন। আর ৪৮.২ শতাংশ মানুষ বিপক্ষে ভোট দেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত