আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হুয়াওয়েসহ ৫ চীনা কোম্পানির টেলিকম যন্ত্র নিষিদ্ধের ঘোষণা

হুয়াওয়েসহ ৫ চীনা কোম্পানির টেলিকম যন্ত্র নিষিদ্ধের ঘোষণা

ছবি: এলএবাংলাটাইমস

হুয়াওয়ে ও জেডটিইসহ পাঁচটি বিখ্যাত চীনা ব্র্যান্ডের তৈরি টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি সরঞ্জাম নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় যোগাযোগ কমিশন (এফসিসি)।

এসব ব্র্যান্ডের সরঞ্জামগুলো ‘জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি’ উল্লেখ করে শুক্রবার (২৫ নভেম্বর) এই ঘোষণা দেওয়া হয়েছে।

পাঁচ সদস্যবিশিষ্ট এফসিসি বলেছে, নতুন বিধি অনুমোদনের জন্য তারা সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে। এ বিধির আওতায় কয়েকটি চীনা ব্র্যান্ডের টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি সরঞ্জাম আমদানি ও বিক্রি নিষিদ্ধ করা হবে।

এক বিবৃতিতে এফসিসি কমিশনার ব্রেন্ডান কার বলেছেন, ‘জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এফসিসির ইতিহাসে প্রথমবারের মতো যোগাযোগ ও ইলেকট্রনিক যন্ত্রপাতির অনুমোদন নিষিদ্ধ করতে আমরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছি।’ তিনি আরও বলেন, এ পদক্ষেপের প্রতি মার্কিন কংগ্রেসের দুই দলের নেতাদেরই সমর্থন আছে।

মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ডগুলোর তৈরি সরঞ্জাম পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্কে ঢুকে পড়ে স্পর্শকাতর তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হতে পারে।

গতকাল এফসিসির উদ্যোগটির আওতায় হাইতেরা কমিউনিকেশনস, হাংঝু হিকভিশন ডিজিটাল টেকনোলজি কোম্পানি এবং দাহুয়া টেকনোলজি কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ হবে।

হুয়াওয়ে এবং চীন সরকার দীর্ঘদিন ধরেই গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে আসছে। চীনা প্রযুক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে আসছে তারা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত