আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বৈরি আবহাওয়ায় বাতিল হচ্ছে ফ্লাইট

বৈরি আবহাওয়ায় বাতিল হচ্ছে ফ্লাইট

ছবি: এলএবাংলাটাইমস

চলমান বৈরি আবহাওয়ার কারণে রোববার (২৮ নভেম্বর) দুই হাজার পাঁচশ ফ্লাইট বিলম্বিত হয়েছে। বড়দিনের আয়োজনকে সামনে রেখে মানুষের ভ্রমণ যখন বেড়েছে তখন ফ্লাইট বিপর্যায়ের এমন খবর সামানে এল।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে প্রায় পাঁচ কোটি ৫০ লাখ মানুষ ভ্রমণ করবে, যা ২০২১ সালের তুলনায় এক দশমিক পাঁচ শতাংশ ও মহামারির আগের তুলনায় ৯৮ শতাংশ বেশি।

ফ্লাইটঅ্যায়রডটকম জানিয়েছে, এদিন দুই হাজার ৬৪৭ ফ্লাইট বিলম্বের পাশাপাশি ৬৩টি বাতিল করা হয়।

ওহিও ভ্যালি ও দক্ষিণপূর্বাঞ্চলের মেমফিস ও ন্যাশভিল, টেনেসিসহ লুইসভিল, কেনটাকি, আশেভিল, উত্তর ক্যারোলিনার এক কোটি চল্লিশ লাখ মানুষের জন্য রোববার ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়।

রোববার সকালের দিকে দক্ষিণ-পূর্ব, মধ্য-আটলান্টিক ও গ্রেট লেক অঞ্চলে বৃষ্টিপাত হয়। এতে শিকাগো, সেন্ট লুই, ডেট্রয়েট, ইন্ডিয়ানাপোলিস, ক্লিভল্যান্ড, আটলান্টা, ওয়াশিংটন, ডিসি, ন্যাশভিল, টেনেসি, শার্লট, উত্তর ক্যারোরিনার মতো শহর থেকে ভ্রমণ হুমকির মুখে পড়ে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আসন্ন আরও একটি ঝড়ের ফলে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমে তুষার ছাড়াও ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। ওয়াশিংটন থেকে কলোরাডো পর্যন্ত শীতকালীন আবহাওয়া ও ঝড়ের সতর্কতা রয়েছে।

এর আগে পূর্বাভাসে বলা হয়, ক্যাসকেড ও উত্তর রকির কিছু অংশে রোববার সবচেয়ে ভারি তুষারপাত হবে। যার মোট পরিমাণ হবে সাধারণত দুই থেকে সাত ইঞ্চি। তবে উচ্চতর ও পর্বত এলাকায় ১৫ ইঞ্চি বা তার বেশি তুষার জমতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত