আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

অত্যাধুনিক প্রযুক্তির বোমারু বিমান আনলো যুক্তরাষ্ট্র

অত্যাধুনিক প্রযুক্তির বোমারু বিমান আনলো যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

অত্যাধুনিক প্রযুক্তির নতুন বোমারু বিমান সামনে এনেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘নর্থরোপ গ্রুম্যান’। বিমানটির নাম দেওয়া হয়েছে ‘বি–২১ রাইডার’। রাডার ফাঁকি দিতে সক্ষম এই বিমানগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। আর পাইলট ছাড়াও সেগুলো আকাশে ওড়ানো যাবে।

ক্যালিফোর্নিয়ায় শুক্রবার (২ ডিসেম্বর) অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘নর্থরোপ গ্রুম্যান’–এর কার্যালয়ে এক অনুষ্ঠানে সামনে আনা হয় বি-২১ রাইডার বিমানটি। আগামী বছর এ বিমানের প্রথম ফ্লাইটের উড্ডয়ন হবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বি-২১ রাইডারের সক্ষমতা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ‘এর সক্ষমতার কাছে দূরপাল্লার অন্য কোনো বোমারু বিমান আসতে পারবে না। আর সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও এই বিমানটিকে শনাক্ত করতে হিমশিম খাবে’। 

এদিকে নর্থরোপ গ্রুম্যানের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী অন্তত ১০০টি বি–২১ রাইডার কেনার পরিকল্পনা করছে। প্রতিটি বিমানের দাম ধরা হয়েছে ৭০ কোটি ডলার।

এমন সময় যুক্তরাষ্ট্র বিমানটি সামনে আনল, যখন ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান ইস্যু নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে দেশটির উত্তেজনা তুঙ্গে রয়েছে। গত বুধবারই পশ্চিম প্রশান্ত মহাসাগরের আকাশে আট ঘণ্টা ধরে যৌথ মহড়া দিয়েছে এ দুই দেশের কৌশলগত বোমারু বিমানগুলো।

আর রাশিয়া ও চীন বর্তমানে চালকবিহীন বোমারু বিমান উন্নয়নেও কাজ করছে। চীনের জিয়ান এইচ–২০ ও রাশিয়ার টুপলভ পিএকে ডিএ স্টেলথ বোমারু বিমান ভবিষ্যতে বি–২১ রাইডারের সঙ্গে পাল্লা দেবে বলে মনে করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত