আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বৈরি আবহাওয়ায় হাজারো ফ্লাইট বাতিল

বৈরি আবহাওয়ায় হাজারো ফ্লাইট বাতিল

ছবি: এলএবাংলাটাইমস

শক্তিশালী তুষারঝড়ের কারণে ২ দিনে ৪ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। চলতি ছুটির মৌসুমের শুরুতেই আবহাওয়ার বৈরী আচরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ২ হাজার ৩৫০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়। শুক্রবারে (২৩ ডিসেম্বর) আরও ২ হাজার ১২০টি ফ্লাইট বাদ দেওয়া হয়েছে বলে ফ্লাইট অ্যাওয়ার ওয়েবসাইটে বলা হয়েছে।

এদিকে রেলপথে যাত্রী পরিবহনের জাতীয় সংস্থা আমটার্ক বড়দিনের ছুটির মধ্যে কয়েক ডজন ট্রেনের যাত্রা বাতিল করেছে। এতে হাজারো মানুষের ভ্রমণ বিঘ্নিত হয়েছে।

বৃহস্পতিবার আরও ৮ হাজার ৪৫০টি ফ্লাইট বিলম্বিত হয়। এসব ফ্লাইটের এক–তৃতীয়াংশের বেশি ছিল তিনটি উড়োজাহাজ সংস্থা—আমেরিকান এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস ও সাউথ-ওয়েস্ট এয়ারলাইনসের।

বৃহস্পতিবার কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসন বলেছে, মধ্য-পশ্চিম অঞ্চলে প্রবল তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে শিকাগো, ডেট্রয়েট এবং মিনিয়াপলিস-সেইন্ট পলে যাত্রা ব্যাপকভাবে বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমটার্ক বলেছে, বৈরী আবহাওয়ার কারণে তারা মধ্য-পশ্চিম অঞ্চলে বড়দিনের ছুটির মধ্যে কয়েক ডজন ট্রেনযাত্রা বাতিল করেছে। এর মধ্যে মিশিগান, ইলিনয়স, মিজৌরি এবং নিউইয়র্ক ও শিকাগোর মধ্যে চলাচল করা ট্রেনও রয়েছে।

গত বুধবার নাগাদ আগের ৭ দিনে ১ কোটি ৬২ লাখ যাত্রীকে স্ক্রিনিংয়ের কথা জানিয়েছে পরিবহন নিরাপত্তা প্রশাসন। তবে এই সংখ্যা করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার আগে ২০১৯ সালের একই সময়ের চেয়ে কিছুটা কম। ওই সময় ১ কোটি ৬৫ লাখ যাত্রী স্ক্রিনিং করেছিল জাতীয় সংস্থাটি।

গত বছরের ছুটির মৌসুমে করোনাভাইরাস মহামারিসহ অন্যান্য কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল উড়োজাহাজ সংস্থাগুলো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত