আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভয়াবহ তুষারঝড়ে মৃত ৩৬, বাড়তে পারে আরও

ভয়াবহ তুষারঝড়ে মৃত ৩৬, বাড়তে পারে আরও

ছবি: এলএবাংলাটাইমস

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। কিছু মানুষ নিজেদের গাড়িতে আটকা পড়েছেন। হাজারো বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেশির ভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে নিউইয়র্ক রাজ্যের পশ্চিমাঞ্চলে লেক এরির ধারে বাফেলো শহর ও এর আশপাশের এলাকায়। ভারী তুষারপাত আর হিমশীতল বাতাসে বাফেলো চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা বলছে, এই তুষারঝড়ের বিস্তৃতি নজিরবিহীন। কানাডার নিকটবর্তী গ্রেট লেকস থেকে মেক্সিকো সীমান্তের রিও গ্রান্ডে পর্যন্ত তুষারঝড় বয়ে যাচ্ছে।

সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ শতাংশ মানুষ আবহাওয়াবিষয়ক পরামর্শ কিংবা সতর্কতার আওতায় রয়েছেন। রকি পর্বতমালার পূর্ব থেকে অ্যাপালাচিয়ান পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে।

নর্থ বাফেলোর বাসিন্দা ৫৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মকর্তা জন বার্নস বলেন, ঝড়ে তিনি ও তাঁর পরিবার ৩৬ ঘণ্টা ধরে নিজেদের বাড়িতে আটকে পড়েছেন। পরিবেশ ভয়াবহ হিমশীতল বলে জানান তিনি।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল গতকাল রোববার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কেন্দ্রীয়ভাবে দুর্যোগ ঘোষণার বিষয়ে তাঁর অনুরোধকে সমর্থন করতে সম্মত হয়েছে।

পরিস্থিতিকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন নিউইয়র্কের গভর্নর। সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে সতর্ক করেছেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত