আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

সরকারি ডিভাইসে নিষিদ্ধ টিকটক

সরকারি ডিভাইসে নিষিদ্ধ টিকটক

ছবি: এলএবাংলাটাইমস

পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের ব্যবহৃত সব ডিভাইসে চীনা ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রতিনিধি পরিষদের আইনপ্রণেতা ও কর্মীদের কাছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার (সিএও) পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, কিছুসংখ্যক নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে অ্যাপটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হচ্ছে। প্রতিনিধি পরিষদের সবগুলো ডিভাইস থেকে অ্যাপটি অবশ্যই মুছে ফেলতে (ডিলিট) হবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৬৬ ট্রিলিয়ন ডলার মূল্যের সর্বজনীন ব্যয় বিল (অমনিবাস বিল) পাস হয়েছে। ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারকে এ তহবিল দেওয়া হবে। এ বিলের আওতায় কেন্দ্রীয়ভাবে টিকটক অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করার একটি বিধি অন্তর্ভুক্ত আছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হবে।

গতকাল প্রতিনিধি পরিষদের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বলেন, অমনিবাস বিলের আওতায় নির্বাহী শাখার ডিভাইসগুলোতে টিকটক নিষিদ্ধ করার কথা বলা আছে। প্রতিনিধি পরিষদেও একই ধরনের নীতিমালা কার্যকরের জন্য কমিটি অন হাউস অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সিএও কাজ করছে।

কর্মীদের কাছে পাঠানো ওই বার্তায় বলা হয়, কারও ডিভাইসে টিকটক থাকলে তা সরিয়ে ফেলতে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে। ভবিষ্যতে অ্যাপটি ডাউনলোড করার ওপর নিষেধাজ্ঞা থাকবে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নতুন বিধি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে টিকটক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল তারা। তবে তাতে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

টিকটক অ্যাপটি ব্যবহারের ওপর দেশজুড়ে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য মার্কিন আইনপ্রণেতারা প্রস্তাব দিয়ে রেখেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত