আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেক্সাসে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

টেক্সাসে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

টেক্সাসে গুলিবিদ্ধ হয়ে আসিফ ইমরান (২৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইমরান বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকার জাকির হোসেন নয়নের ছেলে।

বুধবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার সকালে টেক্সাস অঙ্গরাজ্যের অরেঞ্জ শহরে লিংক অ্যাভিনিউর ২,১০০ ব্লকে নিজ বাড়ির সামনের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আসিফ। ঘাতকদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় পুলিশ।

নিহতের খালু টেক্সাসের বাসিন্দা ফেরদৌস বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসিফকে কারা এবং কেন গুলি করে হত্যা করা হয়েছে এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের ধরিয়ে দিতে পুলিশ ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করেছে।

তদন্ত কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, 'শনিবার আসিফ নিজেই তার গাড়ি চালিয়ে অরেঞ্জ শহরে বাসার কাছে পৌঁছালে একদল বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। এতে গাড়ির ভেতরেই মারা যান আসিফ। সংবাদ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে আসিফের রক্তাক্ত লাশ উদ্ধার করে'।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বন্দুকধারীরা পালিয়ে যাওয়ার পর গাড়ির ভেতর ও বাইরে থেকে ১৮টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

ফেরদৌস বারী জানান, ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলেন আসিফ। লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন, তিনি বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। আসিফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত