আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ড্রোন দিয়ে পণ্য ডেলিভারি শুরু করেছে অ্যামাজন

যুক্তরাষ্ট্রে ড্রোন দিয়ে পণ্য ডেলিভারি শুরু করেছে অ্যামাজন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলক ভাবে ড্রোনের মাধ্যমে পণ্য ডেলিভারি কার্যক্রম চালু করল ই-কমার্স জায়ান্ট আমাজন। বড়দিন উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের কিছু জায়গায় আপাতত চালু করা হয়েছে এই কার্যক্রম।

‘প্রাইম এয়ার ড্রোন’ প্রজেক্টের আওতায় ক্রেতাদের ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রাইম এয়ার অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট ডেভিড কার্বন লিঙ্কডইনে এ কার্যক্রমের ঘোষণা দেন। তাঁর পোস্টে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, একটি ড্রোন ছোট একটি বাক্স বহন করছে।

কার্বন তাঁর পোস্টে লিখেছেন, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ায় আমাদের নতুন সাইটগুলো থেকে এই ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিকে সতর্কতার সঙ্গে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। যার ফলে ভবিষ্যতে আমরা আমাদের গ্রাহকদের জন্য আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনা করতে পারব।

আমাজন অনেক দিন ধরেই প্যাকেজ ডেলিভারির সময় কমিয়ে আনার কথা বলছে। জেফ বেজোস প্রথমবার ড্রোন ডেলিভারির ঘোষণা দেন ২০১৩ সালে।

এর আগে গত মাসে আমাজন এক ব্লগপোস্টে বলেছিল, ক্রেতারা ড্রোনের মাধ্যমে পণ্য নেওয়ার জন্য তখনই উৎসাহিত হবেন যখন তাঁরা নিশ্চিত হবেন যে এটি নির্ভরযোগ্য ও ঝুঁকিমুক্ত। আমাজনের ড্রোন হয়তো কখনো কখনো পণ্য সরবরাহের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হবে। তবে ড্রোনটি এসব অবস্থায় নিজ থেকেই নিরাপদ সিদ্ধান্ত নিতে সক্ষম।

ব্লগপোস্টে আরও বলা হয়েছিল, আমাজন একটি অত্যাধুনিক ‘সেন্স অ্যান্ড অ্যান্ড্রয়েড’ সিস্টেম তৈরি করেছে। এই প্রযুক্তির ফলে ড্রোনগুলো অন্যান্য আকাশযান, মানুষ, পোষাপ্রাণী এবং যে কোনো জড় বস্তু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে পারবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত