আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আরেক দফা গোপনীয় নথি মিললো বাইডেনের হেফাজতে

আরেক দফা গোপনীয় নথি মিললো বাইডেনের হেফাজতে

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারিরা গোপনীয় সরকারি রেকর্ডের নতুন আরেকটি ব্যাচ খুঁজে পেয়েছেন। এর আগে প্রথম দফায় ওয়াশিংটন ডিসির একটি বেসরকারি অফিস থেকে প্রথম দফা বেশকিছু নথি পাওয়া যায়।

প্রথম দফায় ওয়াশিংটন ডিসির একটি বেসরকারি অফিসে নথি পাওয়া গিয়েছিল। ওই অফিসটি বাইডেন ভাইস-প্রেসিডেন্ট এর দায়িত্বপ্রাপ্ত থাকাকালীন ব্যবহার করতেন।

নথি পাওয়ার বিষয়টি নিয়ে মার্কিন বিচার বিভাগ পর্যালোচনা করছে। ইতোমধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুলভাবে গোপন ফাইল পরিচালনা করার অভিযোগে ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছেন।

বাইডেনের সহযোগীরা কখন বা কোথায় ফাইলগুলোর অতিরিক্ত অংশ খুঁজে পেয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

হোয়াইট হাউসের কাছে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠান ‘পেন বাইডেন সেন্টারে নভেম্বরে প্রায় ১০ টি নথির প্রথম ব্যাচটি পাওয়া গিয়েছিল। ওই কাগজপত্রগুলোর মধ্যে ইউক্রেন, ইরান এবং যুক্তরাজ্য সম্পর্কিত মার্কিন গোয়েন্দা মেমো এবং ব্রিফিং সামগ্রী রয়েছে বলে জানা গেছে।

নতুন পাওয়া ব্যাচ সম্পর্কে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে বুধবার তার দৈনিক প্রেস ব্রিফিংয়ের সময় বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়ের প্রথম ফাইলগুলো সম্পর্কে প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছিলেন।

জঁ-পিয়ের বলেন, ‘এটি বিচার বিভাগ পর্যালোচনা করছে। গতকাল প্রেসিডেন্ট যা বলেছেন তার বাইরে আমি যেতে চাচ্ছি না।’

বাইডেন মঙ্গলবার বলেন, তিনি রেকর্ডগুলো আবিষ্কার করে ‘বিস্মিত’ হয়েছিলেন। বিচার বিভাগের পর্যালোচনায় ‘সহযোগিতা’ ও করছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত