নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
এবার মাইক পেন্সের বাড়িতে পাওয়া গেলো গোপন নথি
ছবি: এলএবাংলাটাইমস
এবার সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়িতে পাওয়া গেছে বেশকিছু গোপনীয় নথি। মঙ্গলবার (২৪ জানুয়ারি) পেন্স নিজেই তাঁর বাড়ি থেকে কিছু রাষ্ট্রীয় গোপনীয় নথি উদ্ধারের বিষয়টি জানান।
বাড়িতে গোপনীয় নথি রাখার অভিযোগে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলার মধ্যেই নতুন এ তথ্য সামনে এল।
গত সপ্তাহে পেন্সের আইনজীবী ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষকে জানান, ২০২১ সালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সরকারি বাসভবন ছেড়ে আসার সময় ভুলবশত বাক্সে করে গোপনীয় নথিগুলো ইন্ডিয়ানার বাড়িতে এনেছিলেন পেন্স।
গতকাল পেন্স রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষক কমিটিকে বিষয়টি অবহিত করেছেন। কমিটির চেয়ারম্যান জেমস কোমার এ তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে কোমার বলেন, কংগ্রেসের তদন্তে তিনি পরিপূর্ণ সহযোগিতা করবেন।
ওই সব নথিতে কী ধরনের তথ্য আছে কিংবা এগুলোর গোপনীয়তার মাত্রা কতটুকু, তা নিশ্চিত হওয়া যায়নি।
গত সপ্তাহে বাড়তি সতর্কতা হিসেবে পেন্স নিজ বাড়িতে তল্লাশি চালানোর জন্য তাঁর আইনজীবীকে বলেছিলেন। এরপরই আইনজীবী পেন্সের বাড়িতে থাকা চারটি বাক্সে তল্লাশি চালান।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘মাইক পেন্স একজন নিরীহ মানুষ। তিনি জীবনে কখনো জেনেশুনে অসৎ কাজ করেননি। তাঁকে তাঁর মতো করে থাকতে দিন।’
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন