আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

কৃষ্ণাঙ্গ তরুণ হত্যায় অভিযুক্ত ৫ পুলিশ

কৃষ্ণাঙ্গ তরুণ হত্যায় অভিযুক্ত ৫ পুলিশ

ছবি: এলএবাংলাটাইমস

টেনেসির মেমফিসে কৃষ্ণাঙ্গ তরুণ টায়ার নিকোলাস মৃত্যুর ঘটনায় পুলিশের পাঁচজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ‘দ্বিতীয়-ডিগ্রি হত্যার’ অভিযোগ আনা হয়েছে।

বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ২৯ বছর বয়সী টায়ার নিকোলসকে ৭ জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের তিন দিন পর তিনি মারা যান।

নিকোলসের মৃত্যুর ঘটনায় যেসব সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ‘দ্বিতীয়-ডিগ্রি হত্যার’ অভিযোগ আনা হয়েছে, তাঁরা সবাই কৃষ্ণাঙ্গ।

সাবেক পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো—জেনেশুনে গুরুতর আক্রমণ, গুরুতর অপরাধজনিত অপহরণ, পেশাগত অসদাচরণ ও নিপীড়ন।

সাবেক পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন—তাদারিয়াস বেন, ডেমেট্রিয়াস হ্যালি, ডেসমন্ড মিলস জুনিয়র, এমিট মার্টিন তৃতীয় ও জাস্টিন স্মিথ। তাঁরা সবাই কারা হেফাজতে।

পাঁচ পুলিশ কর্মকর্তার সবাই গত ছয় বছরের মধ্যে মেমফিস পুলিশ বিভাগে যোগদান করেছিলেন। নিকোলসকে শারীরিক নির্যাতনের জন্য সরাসরি জড়িত থাকার বিষয়টি তদন্তে আসার পর গত সপ্তাহে তাঁদের বরখাস্ত করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত