আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

প্রেসিডেন্ট প্রার্থীতা ঘোষণা করতে পারেন নিকি হ্যালি

প্রেসিডেন্ট প্রার্থীতা ঘোষণা করতে পারেন নিকি হ্যালি

ছবি: এলএবাংলাটাইমস

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নেতা নিকি হ্যালি একটি ‘বিশেষ ঘোষণা’ দিতে যাচ্ছেন। ঘোষণাটি দেওয়া হবে ১৫ ফেব্রুয়ারি।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নেতা নিকি হ্যালি।

৫১ বছর বয়সী নিকি হ্যালি দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। তিনি ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি তিনি একটি 'বিশেষ ঘোষণা’ দিবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন ইতোমধ্যে।

বুধবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে নিকি হ্যালির পাঠানো আমন্ত্রণপত্র পোস্ট করা হয়েছে। আমন্ত্রণপত্র বলা হয়েছে, বিশেষ ঘোষণার জন্য নিকি হ্যালি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিন।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আগে থেকেই মাঠে রয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের নভেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন ট্রাম্প। তাঁর এই জয় বিশ্বকে চমকে দিয়েছিল।

২০২০ সালের নির্বাচনেও ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তাঁর প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এ নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। কিন্তু ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি এখন পর্যন্ত তাঁর পরাজয় স্বীকার করেননি।

ট্রাম্প প্রশাসনে কাজ করেছিলেন নিকি হ্যালি। তাঁকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করেছিলেন ট্রাম্প। ২০১৮ সালের অক্টোবরে নিকি হ্যালি আকস্মিকভাবে পদত্যাগ করেন।

নিকি হ্যালি প্রার্থিতা ঘোষণা করলে তিনি হবেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রথম প্রতিপক্ষ। কারণ, ট্রাম্প ছাড়া রিপাবলিকান পার্টির আর কেউ এখন পর্যন্ত প্রার্থিতা ঘোষণা করেননি।

আমন্ত্রণপত্র অনুযায়ী, নিকি হ্যালির অনুষ্ঠানটি হবে সাউথ ক্যারোলাইনার চার্লসটন ভিজিটর সেন্টারে। অনুষ্ঠানে তাঁর শত শত সমর্থক হাজির হতে পারেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত