আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন নিকি হ্যালি

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন নিকি হ্যালি

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নেতা নিকি হ্যালি একটি ‘বিশেষ ঘোষণা’ দিতে যাচ্ছেন। ঘোষণাটি দেওয়া হবে ১৫ ফেব্রুয়ারি। এদিন তিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৫১ বছর বয়সী নিকি হ্যালি দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। তিনি ইতিমধ্যে ই-মেইলের মাধ্যমে ‘বিশেষ ঘোষণা’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে নিকি হ্যালির পাঠানো আমন্ত্রণপত্র পোস্ট করা হয়েছে। আমন্ত্রণপত্র বলা হয়েছে, বিশেষ ঘোষণার জন্য নিকি হ্যালি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিন।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আগে থেকেই মাঠে রয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের নভেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন ট্রাম্প। তাঁর এই জয় বিশ্বকে চমকে দিয়েছিল।

২০২০ সালের নির্বাচনেও ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তাঁর প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এ নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। কিন্তু ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি এখন পর্যন্ত তাঁর পরাজয় স্বীকার করেননি। ট্রাম্প প্রশাসনে কাজ করেছিলেন নিকি হ্যালি। তাঁকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করেছিলেন ট্রাম্প। ২০১৮ সালের অক্টোবরে নিকি হ্যালি আকস্মিকভাবে পদত্যাগ করেন।

নিকি হ্যালি প্রার্থিতা ঘোষণা করলে তিনি হবেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রথম প্রতিপক্ষ। কারণ, ট্রাম্প ছাড়া রিপাবলিকান পার্টির আর কেউ এখন পর্যন্ত প্রার্থিতা ঘোষণা করেননি। আমন্ত্রণপত্র অনুযায়ী, নিকি হ্যালির অনুষ্ঠানটি হবে সাউথ ক্যারোলাইনার চার্লসটন ভিজিটর সেন্টারে। অনুষ্ঠানে তাঁর শত শত সমর্থক হাজির হতে পারেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত