আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন!

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন!

যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন উচ্চক্ষমতাসম্পন্ন চীনা নজরদারি বেলুনের কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে কয়েকদিন ধরে ওই বেলুনকে নজরদারিতে রাখা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে পেন্টাগন। খবর: সিএনএন’র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আসন্ন চীন সফরের আগমুহূর্তে এমন চীনা বেলুনের সন্ধানের কথা জানা গেল। আগামী সপ্তাহে চীন সফর করবেন ব্লিনকেন। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর আকাশে ওড়ার সময় বেলুনটিকে কয়েকদিন ধরে নজরদারিতে রাখা হয়। গত কয়েক বছর ধরেই (চীনের) এ ধরণের কার্যক্রম লক্ষ্য করা গেছে।’

প্যাট্রিক রাইডার বলেন, ‘বেলুনটি বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল উচ্চতাসীমারও উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে, ফলে ওইসব এলাকার স্থলে বসবাসকারী নাগরিকদের জন্য শারিরীক ও সামরিক কোনো ঝুঁকি নেই।’ তিনটি বাসের সমান সাইজের বেলুনটিকে গুলি করার সিদ্ধান্ত নিয়েছেন পেন্টাগন।

এখন বেলুনটি যুক্তরাষ্ট্রের ‘কিছু স্পর্শকাতর স্থাপনার উপর দিয়ে উড়ছে’, তবে পেন্টাগন বলছে, এটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারবে এমন সম্ভাবনা নেই। পৃথিবীর কক্ষপথে চলমান নিজেদের গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে চীন বরং একই ধরণের বা এর চেয়ে ভালো তথ্য সংগ্রহ করতে সক্ষম।

গত বুধবার থেকে যুক্তরাষ্ট্রের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আকাশে ধূসর রংয়ের একটি বেলুন ওড়ার ভিডিও ও ছবি শেয়ার করেন। অনেকে চাঁদের পাশাপাশি আরেকটি চাঁদের সদৃশ বেলুন আকৃতির বস্তু দেখে বিস্ময় প্রকাশ করেন। তবে কেউ কেউ বেলুনটিকে ঘিরে মার্কিন সামরিক বাহিনীর উড়োজাহাজও উড়তে দেখে ভিডিও শেয়ার করেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত