আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চিলিতে দাবানলে নিহত ১৩

চিলিতে দাবানলে নিহত ১৩

দক্ষিণ আমেরিকার দেশ চিলির বিভিন্ন জায়গায় দাবানলে ১৩ জন নিহত এবং অন্তত ১৪ হাজার হেক্টর (৩৫ হাজার একর) জমি পুড়ে গেছে। গ্রীষ্মকালীন তাপদাহে দেশটির দক্ষিণাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর: বার্তা সংস্থা রয়টার্স’র।

সান্তা জুয়ানা শহরে একজন অগ্নিনির্বাপনকর্মীসহ ১১ জন নিহত হয়েছেন। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের বিওবিও অঞ্চলে সান্তা জুয়ানা শহরের অবস্থান। অন্যদিকে দক্ষিণাঞ্চলের লা অরাকনিয়ায় জরুরি সহযোগিতা কাজে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারটির পাইলট ও একজন মেকানিক নিহত হয়েছেন।বিওবিও এবং প্রতিবেশী এলাকা নুবলে কৃষি ও বনায়ন খাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

দেশজুড়ে ৩৯টি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে এবং এর ফলে শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি ছেড়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। শুক্রবার নুবল অঞ্চলের রাজধানী চিলিয়ানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে জানায় আবহাওয়া অফিস। গরমের পাশাপাশি দ্রুতগতির বাতাস থাকায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত