আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চীনের ‘নজরদারি’ বেলুনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ যুক্তরাষ্ট্রের

চীনের ‘নজরদারি’ বেলুনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ যুক্তরাষ্ট্রের

সন্দেহভাজন চীনা ‘নজরদারি’ বেলুনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনী। গত শনিবার যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বেলুনটি ধ্বংস করা হয়। যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংসের কথা জানায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়ে। বেলুনটি ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষ উদ্ধারে জোর তৎপরতা শুরু করে মার্কিন নৌবাহিনী।

এখন পর্যন্ত বেলুনটির যে ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে, তার একাধিক ছবি মার্কিন নৌবাহিনী গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ করে।

প্রকাশ করা ছবিতে দেখা যায়, বেলুনটির একটি বড় ধ্বংসাবশেষ একটি নৌযানে করে নিয়ে যাওয়া হচ্ছে। বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারকারী দলে মার্কিন নৌবাহিনীর বিস্ফোরক–বিশেষজ্ঞরা আছেন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা হবে। বেলুনটিতে গুপ্তচরবৃত্তির কোনো সরঞ্জাম ছিল কি না, তা তাঁরা যাচাই করে দেখবেন।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, বেলুনটি প্রায় ২০০ ফুট (৬০ মিটার) লম্বা ছিল। বেলুনটির ওজন কয়েক শ বা কয়েক হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে। একটি আঞ্চলিক উড়োজাহাজ রাখার মতো জায়গা ছিল বেলুনে।

বেলুনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় নজরদারি করছিল বলে সন্দেহ ওয়াশিংটনের। তবে বেইজিংয়ের দাবি, বেলুনটি তারা বেসামরিক কাজে ব্যবহার করছিল। দুর্ঘটনাক্রমে বেলুনটি যুক্তরাষ্ট্রে চলে গেছে।

গতকাল মার্কিন কর্মকর্তারা বলেন, বেলুনটি ধ্বংসের পর উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে একটি ফোনালাপের আয়োজন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের প্রায় সাত মাইল এলাকায় ছড়িয়ে পড়েছে। ধ্বংসাবশেষ উদ্ধারে সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর দুটি জাহাজ পাঠানো হয়। একটি জাহাজে রয়েছে ভারী ক্রেন।

তবে মার্কিন নৌবাহিনীর প্রকাশ করা ছবিতে দেখা যায়, সমুদ্র থেকে বেলুনের ধ্বংসাবশেষ হাত দিয়ে টেনে তোলা সম্ভব হচ্ছে।

অনুসন্ধান প্রচেষ্টার অংশ হিসেবে আটলান্টিক মহাসাগরে মানববিহীন ডুবো যানবাহনও মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

বেলুন–কাণ্ডের জেরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চীন সফর বাতিল করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত