আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প

ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প

দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ চালু হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলা-ভাঙচুরের ঘটনার পর তাঁকে ফেসবুক ও ইনস্টাগ্রামে তাঁর পেজ মুছে দেয় সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষ মেটা। খবর: বিবিসি’র।

নীতিমালা ভঙ্গ করলে আবারও এক মাস থেকে দুই বছর পর্যন্ত ট্রাম্পের পেজ সরিয়ে দেওয়া হতে পারে বলেও জানিয়ে দিয়েছে মেটা। সচল হওয়া ট্রাম্পের পেজে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভিত্তিহীন নানা তথ্য দিয়ে করা পোস্টগুলো এখনও দেখা যাচ্ছে। ট্রাম্প সমর্থকদের সেখানে বিভিন্ন পুরনো পোস্টে স্বাগত মন্তব্য করতে দেখা গেছে।

ফেসবুকে ট্রাম্পের প্রায় সাড়ে তিন কোটি এবং ইনস্টাগ্রামে প্রায় আড়াই কোটি অনুসারী রয়েছে। আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের তিনি লড়বেন বলে গত নভেম্বরে তিনি ঘোষণা দিয়েছেন।

দুই বছর আগে প্রেসিডেন্ট ভোটের পর ডোনাল্ড ট্রাম্পের পেজগুলো প্রথমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। পরে তার মেয়াদ দুই বছর বলে ঘোষণা দেয় মেটা। সেই সময় তিনি বলেছিলেন, এর মাধ্যমে, কোটি কোটি ভোটারদের যারা আমাকে ভোট দিয়েছেন তাদের হেয় করা হয়েছে।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত