আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এবার আলাস্কার আকাশে 'রহস্যজনক বস্তু', যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত

এবার আলাস্কার আকাশে 'রহস্যজনক বস্তু', যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত

ছবি: এলএবাংলাটাইমস

এবার আলাস্কার দেখা পাওয়া গেছে ‘রহস্যজনক বস্তুর’। পরে যুদ্ধবিমান পাঠিয়ে সেটা ধ্বংসও করা হয়েছে। যদিও রহস্যজনক বস্তুটি কী ছিল, সেটা নিশ্চিত করে জানাতে পারেনি প্রশাসন।

চীনা গোয়েন্দা বেলুন শনাক্ত ও তা ধ্বংস করা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই আলাস্কার আকাশে এই রহস্যজনক বস্তুটির দেখা পাওয়া গেছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে ওই বস্তুকে উড়তে দেখা যায়। আকাশে অনেক ওপর দিয়ে সেটা উড়ছিল।

এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আলাস্কার আকাশে শনাক্ত করা উড়ন্ত বস্তুটি আসলে কী ছিল, সেটা এখনো জানা যায়নি। সেটার উদ্দেশ্য ও কোথা থেকে এসেছে—এসব প্রশ্নের উত্তরও অজানা।

জন কিরবি আরও জানান, ওই বস্তু ৪০ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল। তাই উড়োজাহাজ চলাচলে ঝুঁকি বিবেচনায় সেটিকে ভূপাতিত করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক বাহিনীকে বস্তুটি ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। মূলত, এর পরপরই যুদ্ধবিমান পাঠিয়ে সেটিকে ভূপাতিত করা হয়।

আলাস্কার আকাশে উড়তে থাকা অজানা বস্তুটিকে ধ্বংস করার ঘটনাকে ‘সফলতা’ বলে চিহ্নিত করেছেন জন কিরবি। তিনি বলেন, এটা যুক্তরাষ্ট্রের আকাশে শনাক্ত হওয়া চীনা গোয়েন্দা বেলুনটির তুলনায় আকারে বেশ ছোট ছিল। এটার আকার একটি ছোট প্রাইভেট কারের সমান।

জন কিরবি বলেন, এ বস্তু কোথা থেকে এসেছে, কোনো দেশ পাঠিয়েছে, নাকি কোনো করপোরেট প্রতিষ্ঠানের এটি, কী উদ্দেশ্যে বস্তুটি আলাস্কার আকাশে উড়ছিল—এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

পরে শনিবার এফ-২২ যুদ্ধবিমান থেকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়ে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র জানিয়ে দেয়, ওই ধ্বংসাবশেষ তারা চীনকে ফেরত দেবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত