আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

পেন্সের বাড়ি থেকে উদ্ধার আরও রাষ্ট্রীয় গোপন নথি

পেন্সের বাড়ি থেকে উদ্ধার আরও রাষ্ট্রীয় গোপন নথি

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকে আরও কিছু রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) পেন্সের বাড়িতে অভিযান চালিয়ে এসব নথি উদ্ধার করেন দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইয়ের সদস্যরা।

এর আগে গত মাসের শেষের দিকে পেন্সের বাড়ি থেকে প্রথম দফায় রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়েছিল।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকেও রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তুমুল বিতর্ক চলছে। তদন্ত চলছে বাইডেন ও ট্রাম্পের বিরুদ্ধে।

মাইক পেন্সের মুখপাত্র ডেভিন ও’ম্যালে এক বিবৃতিতে জানান, পেন্সের অনুমতি সাপেক্ষে তাঁর ইন্ডিয়ানার কারমেলের বাড়িতে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালান এফবিআইয়ের সদস্যরা। এ সময় বাড়িতে কিছু রাষ্ট্রীয় গোপন নথি পাওয়া যায়।

এর আগে পেন্সের আইনজীবী ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, ২০২১ সালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সরকারি বাসভবন ছেড়ে আসার সময় ভুলবশত বাক্সে করে গোপন নথিগুলো ইন্ডিয়ানার বাড়িতে এনেছিলেন পেন্স। পরে প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষক কমিটিকে বিষয়টি অবহিত করেছেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত