আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চীনা বেলুনে ছিল সেন্সর, ইলেট্রনিক ডিভাইস

চীনা বেলুনে ছিল সেন্সর, ইলেট্রনিক ডিভাইস

ছবি: এলএবাংলাটাইমস

চীনা গোয়েন্দা বেলুনটির ধ্বংসাবশেষ থেকে সেন্সর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। এমনকি বেলুনটির ধ্বংসাবশেষে ইলেকট্রনিক ডিভাইসও ছিল বলে দাবি মার্কিন কর্মকর্তাদের।

সামরিক বাহিনীর নর্দার্ন কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, আটলান্টিক মহাসাগরের যেখানে চীনা গোয়েন্দা বেলুনটির ধ্বংসাবশেষ পড়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেন্সর ও ইলেকট্রিক ডিভাইসের টুকরাও রয়েছে।

এখন এফবিআই এসব ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখবে বলেও জানানো হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনা গোয়েন্দা বেলুন শনাক্ত হয়। এর কয়েক দিন আগে থেকেই সেটি মার্কিন সামরিক স্থাপনার ওপর দিয়ে উড়ছিল। পরদিন এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী। চীনা বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়ে।

যুক্তরাষ্ট্র জানায়, তারা বেলুনের ধ্বংসাবশেষ চীনকে ফেরত দেবে না। জানানো হয়, বিশাল আকৃতির এই বেলুনে সৌর প্যানেল ছিল, অ্যানটেনা ছিল। মার্কিন প্রশাসনের অভিযোগ, বেলুনটি যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল। ৪০টি দেশের ওপর দিয়ে উড়ে এসেছিল বেলুনটি।

পরবর্তী সময় যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ আমেরিকার আকাশেও শনাক্ত হয় চীনা গোয়েন্দা বেলুন।

এদিকে চীনা গোয়েন্দা বেলুন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে একের পর এক ‘রহস্যময় বস্তু’ শনাক্ত হয়েছে। পরে যুদ্ধবিমান পাঠিয়ে সেগুলো ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। দেশ দুটির সরকার এখনো নিশ্চিত করে বলতে পারছে না, এসব বস্তু আসলে কী।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত