আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ওড়ন্ত বস্তুগুলোর সঙ্গে চীনা গোয়েন্দাগিরির সম্পর্ক নেই: হোয়াইট হাউজ

ওড়ন্ত বস্তুগুলোর সঙ্গে চীনা গোয়েন্দাগিরির সম্পর্ক নেই: হোয়াইট হাউজ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের আকাশে ধ্বংস করা ওড়ন্ত বস্তুগুলোর সঙ্গে চীনের গোয়েন্দাগিরির সম্পর্ক থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরব।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা ও পরে যুদ্ধবিমান পাঠিয়ে ধ্বংস করা তিনটি রহস্যময় বস্তু গবেষণাকাজে কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে এগুলো ওড়ানো হয়ে থাকতে পারে।

১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশে একটি রহস্যজনক বস্তু শনাক্ত হয়। পরে মার্কিন যুদ্ধবিমান পাঠিয়ে বস্তুটি ধ্বংস করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে কানাডার আকাশে আরেকটি রহস্যময় বস্তু শনাক্ত করা হয়। কানাডার এ এলাকা যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে ১০০ মাইল দূরে অবস্থিত। পরে উভয় দেশের সিদ্ধান্তে বস্তুটি ভূপাতিত করে মার্কিন সামরিক বাহিনী।

গত রোববার যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তসংলগ্ন হুরন হ্রদের ওপরে আরেকটি রহস্যময় বস্তু উড়তে দেখা যায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে যুদ্ধবিমান পাঠিয়ে ওই বস্তুটিও ধ্বংস করা হয়েছে।

এর আগে বেলুনকাণ্ড নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। ৪ ফেব্রুয়ারি এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা চীনা গোয়েন্দা বেলুন ধ্বংস করা হয়। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়ে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত