আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

টেক্সাসে শপিংমলে বন্দুক হামলা: মৃত ১, আহত ৩

টেক্সাসে শপিংমলে বন্দুক হামলা: মৃত ১, আহত ৩

ছবি: এলএবাংলাটাইমস

টেক্সাসের এল পাসোর একটি শপিং সেন্টারে বন্দুকধারীর গুলিতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে শপিং মলের পরিস্থিতি আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জানুয়ারি) সিয়েলো ভিস্তা মলে এই বন্দুক হামলাটি হয়েছে বলে এল পাসো পুলিশ মুখপাত্র সার্জেন্ট রবার্ট গোমেজ জানান। তিনি আরও জানান, এখনও ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হামলার সময় শপিংমলে আতঙ্ক ছড়িয়ে পরে।

বন্দুক হামলায় আহতদের দুইজনই পুরুষ। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এর আগে জানিয়েছে, মলের ফুড কোর্টে এই হামলাটি হয়েছে।

এর আগে ২০১৯ সালে একটি বর্ণবাদজনিত বন্দুক হামলায় দ্য সিয়েলো ভিস্তা মলের পাশেই ওয়ালমার্ট সুপারমার্কেটে ২৩ জনের মৃত্যু হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত