আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

টেক্সাসে শপিং মলে গোলাগুলি, নিহত ১

টেক্সাসে শপিং মলে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো শহরের একটি শপিং মলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার সিয়েলো ভিস্তা নামে এক মলে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ জানিয়েছেন, সন্দেহভাজন একজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ ঘটনা এখনো ‘শেষ হয়নি।’ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। পুলিশ মল খালি করছে। তারা প্রত্যক্ষদর্শীদের জড়ো করছে। মল হওয়ায় ঘটনাস্থল বেশ বড়, তাই একটু সময় লাগছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেন গোলাগুলি, তার উদ্দেশ্য জানা যায়নি এবং আহতদের ব্যাপারেও কোনো তথ্য জানা যায়নি।

টেক্সাসের এই সিয়েলো ভিস্তা মলের পাশেই ওয়ালমার্টের দোকান, যেখানে ২০১৯ সালের ৩ অগাস্ট এক বন্দুকধারী ২৩ জনকে হত্যা করেছিল। সপ্তাহখানেক আগে টেক্সাসের এক বাসিন্দা ওই ঘটনায় বিদ্বেষজনিত অপরাধের দায় স্বীকার করে নিয়ে নিজেকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচিয়েছেন। তবে অঙ্গরাজ্যটির করা পৃথক এক মামলায় এখনও এ অভিযুক্তের মৃত্যুদণ্ড হতে পারে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত